হুথিদের দাপটে কোণঠাসা সৌদি মার্কিন অস্ত্রেও মিলছে না সুরক্ষা

হুথিদের দাপটে কোণঠাসা সৌদি, মার্কিন অস্ত্রেও মিলছে না সুরক্ষা

হুথিদের দাপটে কোণঠাসা সৌদি, মার্কিন অস্ত্রেও মিলছে না সুরক্ষা

প্রতিরক্ষা খাতে প্রতি বছর বিপুল অর্থ ব্যয় করে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইউরোপের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা এবং নানা ধরনের সামরিক সরঞ্জামও কিনেছে দেশটি। তবু ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে রিয়াদ। গত সপ্তাহে সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরেও প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে।